,

শিরোনাম

মিমাংসার জন্য ডেকে নিয়ে নারীকে ধর্ষণচেষ্টা, সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে অভিযোগ

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের আদিতমারী উপজেরায় ভাইয়ের সাথে জমিজমার বিরোধ মিমাংসার জন্য নিজ বাড়িতে ডেকে নিয়ে এক নারীকে(৩২) ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে সাবেক ইউপি সদস্য হোসেন আলীর বিরুদ্ধে।
রোববার(৪ অক্টোবর) বিচার চেয়ে আদিতমারী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী ওই নারী।
অভিযুক্ত হোসেন আলী উপজেলার পলাশী ইউনিয়নের মদনপুর ফকিরটারী গ্রামের মৃত তসর উদ্দিনের ছেলে। তিনি পলাশী ইউনিয়ন পরিষদের এক নং ওয়ার্ডের সাবেক সদস্য।

অভিযোগে জানা গেছে, পৈত্রিক সুত্রে প্রাপ্ত জমিজমা নিয়ে ভাইয়ের সাথে বিরোধ চলে আসছে মদনপুর গ্রামের এক নারীর। যা নিয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তার ভাই। এ বিষয়টি আপোষ মিমাংসা করে দিতে শনিবার সন্ধ্যায় নিজ বাড়ির পাশে মুরগি খামাড়ে ওই নারীকে ডেকে নেন সাবেক ইউপি সদস্য হোসেন আলী। খামাড়ে অবস্থান করা ইউপি সদস্যের সহযোগি স্থানীয় দুলু মিয়া’র সহায়তায় ওই নারীকে পাশের ধান ক্ষেতে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন।

এ সময় ধর্ষণের রাজি না হওয়ায় সহযোগিসহ ইউপি সদস্য ওই নারীকে মারপিট করে বিবস্ত্র করেন। এ সময় ওই নারীর আত্নচিৎকারে স্থানীয়রা ছুটে এলে ইউপি সদস্য ও তার সহযোগী পালিয়ে যায়। পরে স্থানীয়রা রক্তাক্ত ও কাদামাখা ওই নারীকে ধান ক্ষেত থেকে উদ্ধার করে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় ইউপি সদস্য হোসেন আলীকে প্রধান করে দুইজনের বিরুদ্ধে আদিতমারী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই নারী।

হাসপাতালের বেডে চিকিৎসাধিন থাকা ওই নারী বলেন, ভাইবোনের বিবাদ মিমাংসা করতে হোসেন আলী ডেকে নেন। সেখানে গেলে বিদ্যুৎ চলে যায়। এ সুযোগে আমাকে ধান ক্ষেতের আইলে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। রাজি না হলে ইউপি সদস্য ও তার সহযোগি আমার বুকে হাতে সহ শরীরের বিভিন্ন স্থানে কামড়ে রক্তাক্ত জখম করে। আমি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি।
অভিযুক্ত সাবেক ইউপি সদস্য হোসেন আলী সুঠোফোনে বলেন, আমাকে হেয় করতে মিথ্যে অভিযোগ করেছে। আমি আমার মুরগি খামাড়ে মুরগি বিক্রি করা নিয়ে ব্যস্থ্য ছিলাম।

আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) নাজমুস সাকিব সজীব বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়