,

শিরোনাম

ভূঞাপুরে মাদকসেবি ছেলেকে আইনের হাতে দিলেন অভিভাবক 

আখতার হোসেন খান,ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় একজন মাদক কারবারি এবং  মাদকসেবি ছেলেকে বুধবার (২৪ জুন) বাবা ও চাচারা মিলে আইনের হাতে তুলে দিলেন।

উপজেলার রাউৎবাড়ি গ্রামের মাদকসেবি ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে তার বাবা ও চাচারা মিলে আইনের হাতে তুলে দিলেন।  ভ্রাম্যমাণ আদালতে উপজেলা নির্বাহী অফিসার মো. মাহবুব হাসান তাকে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড ও ১ হাজার টাকা অর্থ দন্ড প্রদান করেন।

দন্ডপ্রাপ্ত মাদকসেবির নাম ফিরোজ (২১) এবং তার বাবার নাম রূপচান। সে দীর্ঘ দিন যাবৎ মাদক সেবন ও মাদক ব্যবসার সাথে জড়িত বলে তার পরিবার সূত্রে জানা যায়।

উপজেলা নির্বাহী অফিসার মো. মাহবুব হাসান বলেন, সন্তানের সুন্দর ভবিষ্যৎ গঠনে প্রত্যেকটি পরিবারে অভিভাবকদের সচেতন হওয়া প্রয়োজন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়