
আখতার হোসেন খান,ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় একজন মাদক কারবারি এবং মাদকসেবি ছেলেকে বুধবার (২৪ জুন) বাবা ও চাচারা মিলে আইনের হাতে তুলে দিলেন।
উপজেলার রাউৎবাড়ি গ্রামের মাদকসেবি ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে তার বাবা ও চাচারা মিলে আইনের হাতে তুলে দিলেন। ভ্রাম্যমাণ আদালতে উপজেলা নির্বাহী অফিসার মো. মাহবুব হাসান তাকে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড ও ১ হাজার টাকা অর্থ দন্ড প্রদান করেন।
দন্ডপ্রাপ্ত মাদকসেবির নাম ফিরোজ (২১) এবং তার বাবার নাম রূপচান। সে দীর্ঘ দিন যাবৎ মাদক সেবন ও মাদক ব্যবসার সাথে জড়িত বলে তার পরিবার সূত্রে জানা যায়।
উপজেলা নির্বাহী অফিসার মো. মাহবুব হাসান বলেন, সন্তানের সুন্দর ভবিষ্যৎ গঠনে প্রত্যেকটি পরিবারে অভিভাবকদের সচেতন হওয়া প্রয়োজন।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2026 সংবাদের আলো. All rights reserved.