,

শিরোনাম

সিলেটের সাদাপাথর পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা

সংবাদের আলো ডেস্ক: গত কয়েকদিনের টানা বৃষ্টি ও ভারতের পাহাড়ি ঢলে ধলাই নদীর পানি বৃদ্ধি পাওয়ায় সিলেটের কোম্পানীগঞ্জে সাদাপাথর পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা করা হয়েছে।

রবিবার (২১ জুন) কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রবিন মিয়া স্বাক্ষরিত এক আদেশে এই তথ্য জানানো হয়।

জানা যায়, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে পর্যটকদের নিরাপত্তার লক্ষ্যে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে ফলে রবিবার (২১ জুন) ভোরে কোম্পানীগঞ্জ ধলাই নদীর পানি বেড়ে তলিয়ে যায় পর্যটন এলাকা সাদাপাথর। ঢলের পানিতে অস্থায়ী অবকাঠামো এবং স্থানীয় কয়েক শ  ক্ষুদ্র ব্যবসায়ীর মালামাল ভাসিয়ে নিয়ে যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে পর্যটকদের নিরাপত্তার লক্ষ্যে কোম্পানীগঞ্জ উপজেলাধীন সাদাপাথর পর্যটনকেন্দ্র পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হলো। দুর্যোগপূর্ণ আবহাওয়া স্থিতিশীল হলে পরবর্তীতে উক্ত পর্যটনকেন্দ্রটি খুলে দেওয়া হবে।

উপজেলা প্রশাসন জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পর্যটকদের সাদাপাথর এলাকায় ভ্রমণ থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়