আলফাডাঙ্গায় ঐতিহ্যবাহী পানিপাড়া যুবসমাজের উদ্যোগে বার্ষিক নৌকা বাইচ প্রতিযোগিতা ও মেলা অনুষ্ঠিত
আলমগীর কবির, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের আলফাডাঙ্গায় ঐতিহ্যবাহী পানিপাড়া যুবসমাজের উদ্যোগে দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনে বার্ষিক নৌকা বাইচ প্রতিযোগিতা ও মেলা সম্পন্ন হয়েছে।
২১ সেপ্টেম্বর ২০২৬, সোমবার বিকেলে আলফাডাঙ্গার পানিপাড়া বিলে এই জমজমাট প্রতিযোগিতা ও মেলার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের সহ-সভাপতি ও ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলাম নাসির।
মেলা আয়োজন কমিটির সহ-সভাপতি মো. নিয়ামত হোসেন পারভেজের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—আলফাডাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি মো. আব্দুল মান্নান মিয়া আব্বাস, আলফাডাঙ্গা পৌর বিএনপির সভাপতি রবিউল হক রিপন, আলফাডাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান খসরু, আলফাডাঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাসিবুল হাসান হাসিব, আলফাডাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. মনিরুজ্জামান মনির, আলফাডাঙ্গা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ইস্রাফিল মোল্লা, আলফাডাঙ্গা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আহম্মদ আলী সিকদার, আলফাডাঙ্গা পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. আমিনুর রহমান, ০৮নং শেখর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল আহমেদ, ০২নং সাতৈর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী এলিম বিশ্বাস এবং আলফাডাঙ্গা উপজেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক ও আলফাডাঙ্গা উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী এডভোকেট হেমায়েত হোসেন। এ ছাড়া অনুষ্ঠানে ০১ নং বুড়াইচ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. রেজাউল হকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বিকাল চারটায় নির্ধারিত সময়ে শুরু হওয়া এই প্রতিযোগিতাকে কেন্দ্র করে স্থানীয় পানিপাড়া বিল ও এর আশেপাশের এলাকায় এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। বিভিন্ন এলাকার শত শত মানুষ প্রতিযোগিত ও মেলায় অংশ নেন।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন—মো. আজিজার মোল্যা, মো. ইছহাক মোল্যা, মো. ওলিয়ার মোল্যা, মো. মিরাজ মোল্যা, মো. শরিফ সরদার, মো. দেলোয়ার মোল্যা, জয়নুল সরদার, আহাদ ফকির, ইমরুল ফকির, কামাল মোল্যা, ইবাদত মোল্যা, জামাল মোল্যা, আজাদ মোল্যা এবং ওমর শেখ (জাঙ্গালিয়া)। শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে বিভিন্ন প্রতিযোগিতার মধ্য দিয়ে দিনব্যাপী এই মেলা ও অনুষ্ঠান শেষ হয়।
এ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারী উপজেলার পানি পাড়া গ্রামের রমাজান ফকীরের নৌকা ও দ্বিতীয় স্থান অধিকার করে উপজেলার বিলমান্দলিয়া গ্রামের বাবু’র নৌকা।
প্রতিযোগীতা শেষে অতিথি বৃন্দ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।