,

শিরোনাম

টাঙ্গাইলে সেপটিক ট্যাংকে ছাগল উদ্ধারে গিয়ে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু

সংবাদের আলো ডেস্ক: টাঙ্গাইলের মধুপুর উপজেলায় পরিত্যক্ত সেপটিক ট্যাংকে ছাগল উদ্ধারে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু হয়েছে। শনিবার (২০ জুন) সকালে উপজেলার জলই গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন, নেইমার ম্রং (১০), রতন নকরেক (২৫), গ্যাব্রিয়েল নকরেক (৪৫) এবং বাবলু হাজং (৩৫)।

পুলিশ জানায়, পরিত্যক্ত সেপটিক ট্যাংকে একটি ছাগল পড়ে গেলে সেটা উদ্ধার করতে এক শিশু ট্যাংকের ভেতরে নামে। দীর্ঘ সময় তার সাড়া না পেয়ে একে একে ট্যাংকের ভেতরে নামে তিনজন। তাদের কারোরই সাড়া না মেলায় ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। পরে ঘটনাস্থলে গিয়ে তাদের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। 

এ বিষয়ে মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম ফজলুল হক বলেন, ফায়ার সার্ভিস ৪ জনের মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হবে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে তা হস্তান্তর করা হবে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়