শনিবার, ২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

‘ভারতের যে কোনো পদক্ষেপের কঠোর জবাব দেবে পাকিস্তান’

সংবাদের আলো ডেস্ক: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছেন, ভবিষ্যতে ভারত যদি কোনো ধরনের দুঃসাহসিক পদক্ষেপ নেয়, তাহলে তাদেরকে আরও শক্তিশালী জবাবের মুখোমুখি হতে হবে।

সংসদ ভবনের বাইরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ হুঁশিয়ারি দেন তিনি। খবর সামা টিভির।

খাজা আসিফ বলেন, সাম্প্রতিক সংঘাতে ভারতের যে পরাজয় হয়েছে, তা দেশটি শতাব্দীর পর শতাব্দী মনে রাখবে। 

তিনি বলেন, পাকিস্তানের সশস্ত্র বাহিনী সব সময় যেকোনো আগ্রাসনের জবাব দিতে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।

খাজা আসিফ বলেন, আফগানিস্তানে সক্রিয় ভারতীয় মদদপুষ্ট গোষ্ঠীগুলোর মোকাবিলায়ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তার মতে, আজাদ জম্মু ও কাশ্মীরে সম্প্রতি যে ধরনের বক্তব্য শোনা যাচ্ছে, তা কোনো পাকিস্তানি বা কাশ্মীরির ভাষা নয়; বরং তা ভারতের অবস্থানের প্রতিফলন।

তিনি অভিযোগ করেন, যুক্তরাজ্যে অবস্থানরত কিছু ব্যক্তি এসব কর্মকাণ্ডে অর্থ ও সহায়তা দিচ্ছেন এবং সেখানে ভারত-সমর্থিত গোষ্ঠীগুলোও সক্রিয় রয়েছে।

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, সম্ভাব্য ‘পানি আগ্রাসন’ মোকাবিলায়ও সরকার পূর্ণ প্রস্তুতি নেবে। 

তিনি জোর দিয়ে বলেন, পাকিস্তানের পানির এক ফোঁটাও কাউকে নিতে দেওয়া হবে না।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়