ঢাকা মেডিকেল পরিদর্শনে ব্যবস্থাপনা কমিটির সভাপতি এমপি মির্জা আব্বাস
সংবাদের আলো ডেস্ক: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে ঢাকা-৮ আসনের সংসদ সদস্য এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হাসপাতালে ব্যবস্থাপনা কমিটির সভাপতি মির্জা আব্বাস উদ্দিন আহমেদ।
সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেল তিনটার দিকে প্রথম ব্যবস্থাপনা কমিটির সভাপতি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আসেন।
বিষয়টি নিশ্চিত করেন ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান।
তিনি জানান, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে আজ বিকেল তিনটার দিকে হাসপাতালে আসেন তিনি। এরপর প্রশাসনিক ব্লকে বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর তিনি আবার চলে যান। হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পাওয়ার পর এই প্রথম হাসপাতালে আসেন তিনি। বেশ কিছুদিন অসুস্থ থাকার পর বিদেশে চিকিৎসা শেষে তিনি কয়েকদিন আগে দেশে ফেরেন। এ সময় আমাদের সঙ্গে তিনি হাসপাতালে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
এর আগে, ৩০ জুলাই ঢাকা ৮ আসনের এমপি মির্জা আব্বাসকে হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি করে একটি প্রজ্ঞাপন জারি করা হয়।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।