বৃহস্পতিবার, ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

অর্থনৈতিক শৃঙ্খলা ফিরিয়ে আনতে ব্যবসাবান্ধব বাজেট হচ্ছে

সংবাদের আলো ডেস্ক: অর্থনৈতিক শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং ব্যবসাবান্ধব পরিবেশ গড়ে তুলতে এবারের বাজেটে ব্যবস্থা রাখা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১০ জুন) দুপুরে জাতীয় সংসদের বাজেট অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে তিনি এ কথা জানান। 

প্রধানমন্ত্রী বলেন, বিদেশি বিনিয়োগ আকর্ষণে নতুন ব্যবস্থা নেওয়া হয়েছে। কেউ বিদেশি বিনিয়োগ নিয়ে আসতে পারলে দেড় শতাংশ কমিশন দিবে সরকার।

তিনি আরও বলেন, সরকারের শূণ্য পদগুলোয় যত দ্রুত সম্ভব নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। একইসাথে, প্রশাসনে জবাবদিহিতা নিশ্চিত করতে প্রয়োজনীয় সংস্কারের উদ্যোগ গ্রহণ করতে চায় সরকার।

প্রধানমন্ত্রী জানান, সেবাপ্রদান ব্যবস্থাকে আরও বেশি ডিজিটালাইজড করা হচ্ছে এবং একইসাথে, প্রশাসনিক দফতরে সাধারণ মানুষকে হয়রানিমুক্ত সেবা প্রদানেরও কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া, জনগণের নিরাপত্তায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সরকার তৎপর বলেও জানান তিনি।

সংরক্ষিত নারী সদস্যদের দায়িত্ব দেওয়ার প্রশ্নে সংসদীয় নেতা বলেন, দেশের সম-উন্নয়নে বিশ্বাসী সরকার। সুতরাং, সরকার দলীয় সদস্যরা নিজ আসনের যেভাবে উন্নয়ন তদারকি করবেন; বিরোধী দলের সদস্যরাও সমসুযোগ ও বরাদ্দ পাবেন। 

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়