নওগাঁর রাণীনগরে শিশু ধর্ষণের চেষ্টা- ব্যবসায়ী গ্রেফতার
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগর উপজেলার পারইল প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষার্থী দোকানে খাবার জিনিস কিনতে গিয়ে ধর্ষণচেষ্টার শিকার হয়েছে।সোমবার (৭সেপ্টেম্বর) বেলা ১১ ঘটিকার দিকে উপজেলার পারইল বাজারে এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় মোজাম্মেল হক মজা (৭০) নামে এক মুদি ব্যবসায়ীকে আটক করেছেন স্থানীয় জনতা। পরবর্তীতে তাকে পুলিশে সোপর্দ করা হয় এবং পুলিশ সেখান থেকে তাকে থানায় নিয়ে যায়।
আটককৃত মোজাম্মেল হক মজা পারইল হাটখোলা পাড়ার মৃত আব্দুল প্রামানিকের ছেলে বলে জানা যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী ওই শিক্ষার্থী (৯) স্থানীয় পারইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী। প্রতিদিনের ন্যায় সোমবার সকালে সে স্কুলে যায়। আনুমানিক বেলা ১১ ঘটিকার দিকে স্কুল থেকে পাশে মোজাম্মেল হক মজার দোকানে খাবার জিনিস কিনতে যায়। এ সময় ওই শিক্ষার্থীকে দোকানের ভেতরে নিয়ে ধর্ষণচেষ্টা চালায় ব্যবসায়ী মোজাম্মেল হক মজা। এ সময় শিশুটি চিৎকার করতে লাগলে স্থানীয় লোকজন এসে মজাকে আটক করে ভুক্তভোগী শিক্ষার্থীকে উদ্ধার করে।
এবিষয়ে রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাকারিয়া মন্ডল বলেন, খবর পেয়ে ব্যবসায়ী মজাকে আটক করে পুলিশ থানায় নিয়ে এসেছে। এ ঘটনায় থানায় ধর্ষণচেষ্টার আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।