,

শিরোনাম

ভূঞাপুরে নদীতে গোসলে নেমে বৃদ্ধের মৃত্যু 

আখতার হোসেন খান,ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা ও পৌর এলাকার বামনহাটা গ্রামের এক বৃদ্ধ নদীতে গোসল করতে নেমে তলিয়ে গিয়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে।

জানা যায়,  উপজেলার বামনহাটা গ্রামের স্ট্রোক জনিত  শারিরীক প্রতিবন্ধী বৃদ্ধ লুৎফর রহমান খান ওরফে লুতু সোমবার (৭ সেপ্টেম্বর)  দুপুরে  নিজ গ্রামের লৌহজং নদীতে গোসল করতে নেমে পানিতে তলিয়ে যায়। অনেক খোঁজা খুঁজির পর এক কিলোমিটার ভাটিতে কুতুবপুর এলাকা থেকে বিকেল সাড়ে চারটা সময়  তার ভাসমান লাশ উদ্ধার করা হয়।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়