অতিরিক্ত আইজিপি হলেন পুলিশের ৫ ডিআইজি
সংবাদের আলো ডেস্ক: বাংলাদেশ পুলিশের ৫ উপ-মহাপরিদর্শক (ডিআইজি)-কে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি, জাতীয় বেতন স্কেল, ২০১৫ এর গ্রেড-২) হিসেবে পদোন্নতি দিয়েছে সরকার।
বৃহস্পতিবার (৪ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
পদোন্নতি প্রাপ্ত কর্মকর্তারা হলেন, সিলেট রেঞ্জের ডিআইজি মো. মুশফেকুর রহমান, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই)-এর পরিচালক (ডিআইজি) ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. মনিরুজ্জামান, র্যাপিড একশন ব্যাটালিয়ন (র্যাব)-এর অতিরিক্ত মহাপরিচালক (ডিআইজি) ফারুক আহমেদ এবং ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।