বেলকুচিতে ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী উপলক্ষ্যে শোভাযাত্রা ও শিশু কণ্ঠে গীতাপাঠ
উজ্জ্বল অধিকারী: সিরাজগঞ্জের বেলকুচিতে সনাতন ধর্মাবলম্বীদের যুগবতার ভগবান শ্রী কৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী উপলক্ষ্যে আনন্দ শোভা যাত্রা, সমবেত শতাধিক শিশু কণ্ঠে গীতাপাঠ, শ্লোক মন্ত্র আবৃতি, চিত্রাংকন শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী সম্পর্কে রচনা প্রতিযোগীতা, আলোচনা সভা ও প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে বেলকুচি জন্মাষ্টমী উদযাপন কমিটির আয়োজনে হিন্দু ধর্মাবলম্বীদের আরাধ্য পরমেশ্বর ভগবান শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে বেলকুচি কেন্দ্রীয় মহাশ্মশান থেকে এক বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দেলুয়া শ্রী শ্রী রামকৃষ্ণ সেবাশ্রম মন্দিরে গিয়ে শোভা যাত্রাটি শেষ হয়।
এ সময় সমবেত শতাধিক শিশু কণ্ঠে গীতাপাঠ, শ্লোক ও মন্ত্র আবৃতি, চিত্রাংকন শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী সম্পর্কে রচনা প্রতিযোগীতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় জন্মাষ্টমী উদযাপন কমিটি ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ বেলকুচি উপজেলা শাখার সভাপতি জয় শংকর সাহার সভাপতিত্বে এবং সহ-সভাপতি পরিতোষ সরকারের সঞ্চালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বেলকুচি উপজেলা শাখার সভাপতি শ্রী বৈদ্য নাথ রায়, সাধারণ সম্পাদক অমৃত নারায়ণ দে, ডা: বিদ্যুৎ কুমার সূত্রধর, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক শীতল চাকী।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ বেলকুচি উপজেলা শাখার সাধারণ সম্পাদক রনি কুমার মিত্র, সোনালী ব্যাংকের সাবেক প্রিন্সিপাল অফিসার বিমল বন্ধু সরকার, দেলুয়া শ্রী শ্রী রামকৃষ্ণ সেবাশ্রম মন্দিরের সভাপতি প্রসাদ সাহা, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ বেলকুচি উপজেলা শাখার প্রচার সম্পাদক বিপ্লব শীল, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক
প্রদীপ সরকার, বাংলাদেশ পূজা উদযাপন ফন্টের বেলকুচি উপজেলা শাখার সাধারণ সম্পাদক গৌতম সাহা প্রমূখ। এছাড়া বিভিন্ন মন্দির, ধর্মীয় সংগঠন, সাংবাদিক, পৌরসভা ও ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এসময় দেশ ও জাতির কল্যাণে প্রার্থনা করা হয়।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।