,

শিরোনাম

বান্দরবানে ইয়াবাসহ প্রাইভেটকার জব্দ, এক চালক আটক

আব্দুল আওয়াল আলিফ, বান্দরবান জেলা প্রতিনিধি: বান্দরবান শহরের ট্রাফিক মোড় এলাকায় তাজিংডং রেস্টুরেন্ট এর সামনে থেকে একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ৩০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে বান্দরবান সদর থানা পুলিশ। এ ঘটনায় গাড়ির চালক জাকীর হোসেনকে (৩৫) আটক করা হয়েছে। একই সঙ্গে ইয়াবা পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটিও জব্দ করা হয়।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়। আটক জাকীর হোসেন কুমিল্লার কুলসুম উপজেলার মোক্লেছুর রহমানের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে বান্দরবান শহরের ট্রাফিক মোড় এলাকায় একটি প্রাইভেটকারে তল্লাশি চালানো হয়। এ সময় গাড়িটির বিভিন্ন স্থানে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১৫ বান্ডিলে মোট ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। জব্দ করা প্রাইভেটকারটির নম্বর চট্টমেট্রো-গ-১৬-৮৪৩৯।

বান্দরবানের পুলিশ সুপার ওয়াহাবুল ইসলাম খন্দকার বলেন, বৃহস্পতিবার জেলায় মাদকবিরোধী সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সেখানে মাদক নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়। অনুষ্ঠানে পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল এমপিও উপস্থিত ছিলেন।তিনি বলেন, মাদকবিরোধী কার্যক্রম জোরদারের ধারাবাহিকতায় বৃহস্পতিবার দুপুরে ইয়াবার একটি বড় চালানসহ প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে। এ সময় গাড়ির চালককে আটক করা হয়।

পুলিশ সুপার আরও বলেন, উদ্ধার করা ইয়াবার সঠিক সংখ্যা যাচাই এবং এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্তে পুলিশ কাজ করছে। বান্দরবানকে মাদকমুক্ত রাখতে পুলিশের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। মাদক কারবারের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।

আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানিয়েছে পুলিশ।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়