উলিপুরে অস্বচ্ছল নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ
খালেক পারভেজ লালু, উলিপুর কুড়িগ্রাম প্রতিনিধি: বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) অর্থায়নে কুড়িগ্রামের উলিপুর উপজেলায় অস্বচ্ছল নারীদের দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থানের লক্ষ্যে ২০ জন নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে উলিপুর এমপি অফিসে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অস্বচ্ছল নারীদের হাতে সেলাই মেশিন তুলে দেন কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উলিপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমির অ্যাডভোকেট কামাল কবির লিটন, সাবেক আমীর মাওলানা মশিউর রহমান , ভারপ্রাপ্ত সেক্রেটারি জাহাঙ্গীর আলম।
সেলাই মেশিন পেয়ে মারুফা বেগম বলেন, সেলাই মেশিনটি পেয়ে আমি খুবই আনন্দিত। এর মাধ্যমে বাড়িতে বসে কাজ করে আয় করতে পারব। এতে আমার পরিবারকে আর্থিক সহযোগীতা করতে পারবো।প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী বলেন, শুধু সহায়তা দেওয়াই আমাদের লক্ষ্য নয়, মানুষকে স্বাবলম্বী করে তোলাই মূল উদ্দেশ্য। একটি সেলাই মেশিন একজন নারীর জন্য আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারে।তিনি বলেন, অস্বচ্ছল নারীদের দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থানের জন্য এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে। নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে প্রশিক্ষণ, উপকরণ সহায়তা ও কর্মসংস্থানের সুযোগ তৈরিতে গুরুত্ব দেওয়া হবে।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।