বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

কামারখন্দে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

খাইরুল ইসলাম, কামারখন্দ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২ জুন) দুপুরে কামারখন্দ থানার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত সোমবার (১জুন) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে উপজেলার চৌবাড়ি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৬ পিস ইয়াবাসহ দুই ব্যক্তিকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার বলরামপুর গ্রামের মৃত রফিক সরকারের ছেলে মো. মনিরুল সরকার (২৬) এবং রায় দৌলতপুর গ্রামের মো. ইনসান আলীর ছেলে মো. ইসমাইল হোসেন (২৯)।

পুলিশ জানায়, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কামারখন্দ থানায় মামলা রুজু করা হয়েছে। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামিদের মঙ্গলবার সকালে পুলিশ পাহারায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

কামারখন্দ থানা পুলিশ মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়