রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

বেলকুচি শ্রীমন্মহাপ্রভূর আখড়ার মন্দিরের পক্ষ থেকে এমপিকে সংবর্ধনা ও তোরণ উদ্বোধন

উজ্জ্বল অধিকারী: সিরাজগঞ্জের বেলকুচিতে শ্রীমন্মহাপ্রভূর আখড়ার মন্দিরের পক্ষ থেকে নব-নির্বাচিত সিরাজগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আমিরুল ইসলাম খাঁন আলীমকে সংবর্ধনা দেওয়া হয়েছে। এবং মন্দিরে তোরণ উদ্বোধন করা হয়।

রোববার সকালে বেলকুচি শ্রীমন্মহাপ্রভূর আখড়া মন্দির কমিটির আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠান ও তোরণ উদ্বোধন করা হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে এমপি আমিরুল ইসলাম খান আলীম বলেন, হিন্দু সম্প্রাদয়ের মানুষের সাথে আমার আত্মার সম্পর্ক। তারা সমাজে এবং রাষ্ট্রে কোন ভাবেই যেনো বৈষম্যের শিকার না হয় সে দিকে আমার গুরুত্বপূর্ণ্য ভুমিকা থাকবে। আপনাদের সুখে দুঃখে সব সময় পাশে থাকার চেষ্টা করবো। আপনারা আপনাদের কথা রেখেছেন আমাকে নির্বাচিত করছেন প্রতিনিধিত্ব করার সুযোগ দিয়েছেন আমিও আপনাদের কথা দিচ্ছি আমিও আপনাদের কথা রাখবো বক্তব্যে এসব কথা বলেন। এ সময় তিনি শ্রীমন্মহাপ্রভূর আখড়া মন্দির উন্নয়নের জন্য সার্বিক সহযোগিতা করার প্রতিশ্রুতি দেন।

মন্দির কমিটির সহ-সভাপতি নিমাই চন্দ্র সাহার সভাপতিত্বে ও শ্রীদাম সাহার সঞ্চালনায় অনুষ্ঠানে শুরুতে গীতা পাঠ করেন, লিপিকা রানী পাল।

সংগীত পরিচালনা করেন, বিজন রায় ও অনুরাধা দত্ত। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, পাবনা সিরাজগঞ্জ ও বগুড়ার, হিন্দু ধর্মীয় কল্যান ট্রাস্ট ধর্ম মন্ত্রণালয়ের, ট্রাস্টি, এ্যাডভোকেট ইন্দ্রজিৎ সাহা,

শিল্প মন্ত্রণালয়ের উপ-সচিব ড. অশোক কুমার রায়,

প্রধান পৃষ্টপোষক ও তোরণদাতা নিতাই চন্দ্র সাহা, সিরাজগঞ্জ সরকারী কলেজের দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক মানচিত্র কুমার পাল, উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি জয় শংকর সাহা,

বেলকুচি পূজা উদযাপন পরিষদের সভাপতি বৈদ্যনাথ রায়, অত্র মন্দির কমিটির সাধারণ সম্পাদক দুলাল মজুমদার, উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের প্রধান উপদেষ্টা সুব্রত পাল (এস পাল) প্রমুখ।

এ সময় উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মন্ডল, উপজেলা বিএনপির সদস্য সচিব বনি আমিন, পৌর বিএনপির সাবেক, পৌর বিএনপির সাবেক

আহ্বায়ক আলতাফ হোসেন প্রমানিক, বেলকুচি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম, মুকুন্দগাঁতী বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী ভূইঁয়াসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়