দুর্গাপুরে বিজিবির অভিযানে মালিকবিহীন ১৯৮ বোতল ফেনসিডিল জব্দ
রাজেশ গৌড়,দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার দুর্গাপুরে সীমান্ত এলাকায় বিজিবির অভিযানে মালিকবিহীন ১৯৮ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ করা হয়েছে।
বুধবার (২৭ মে) সকাল সাড়ে ১০টায় নেত্রকোনা ব্যাটালিয়ন-৩১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৌহিদুল বারী এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নেত্রকোনা ব্যাটালিয়ন-৩১ বিজিবির বিজয়পুর বিওপির ৬ সদস্যের একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে। এ সময় সীমান্ত পিলার ১১৪৯/৩-এস থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ১নং কুল্লাগড়া ইউনিয়নের জংখল এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ১৯৮ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়।
৩১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৌহিদুল বারী জানান, জব্দকৃত মাদকদ্রব্য নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা দেওয়া হবে।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।