স্বর্ণের দাম ভরিতে কমলো ৭ হাজার ১১৫ টাকা, রুপায় অপরিবর্তিত
সংবাদের আলো ডেস্ক: টানা কয়েক দফা বাড়ার পর আজ দেশের বাজারে কমেছে কমেছে স্বর্ণের দাম। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের গহনার দাম কমানো হয়েছে ৭ হাজার ১১৫ টাকা। এতে ভ্যাটসহ ভালো মানের এক ভরি স্বর্ণের গহনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪০ হাজার ৬২৮ টাকা। স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম কমায় এই দাম কমানো হয়েছে।
আজ শনিবার (২৯ অগস্ট) সকাল ১০টা থেকে এই দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
শনিবার (২৯ আগস্ট) বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠকে করে এই দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে। বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম কমে যাওয়ায় দেশের বাজারে সমন্বয় করা হয়েছে।
সংগঠনটি মূল্যবৃদ্ধির জন্য স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের মূল্যবৃদ্ধির কথা বললেও মূলত বিশ্ববাজারে স্বর্ণের দাম বেড়ে যাওয়ায় এ সিদ্ধান্ত নিয়েছে তারা। তবে রুপার দাম অপরিবর্তিত আছে।
দাম কমার পর আজ থেকে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৪০ হাজার ৬২৮ টাকা। ২১ ক্যারেটের দাম ২ লাখ ২৯ হাজার ৭৮১ টাকা; ১৮ ক্যারেটের ১ লাখ ৯৭ হাজার ৩৫৫ টাকা; সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ৬১ হাজার ১৯৬ টাকা।
আজ মূল্যবৃদ্ধির আগে স্বর্ণের দাম ছিল এ রকম: ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৪৭ হাজার ৭৪৩ টাকায়। ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের ২ লাখ ৩৬ হাজার ৬০৪ টাকা; ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ৩ হাজার ১৮৭ টাকা; সনাতন পদ্ধতির প্রতি ভরি ১ লাখ ৬৫ হাজার ৯২০ টাকা।
এর আগে ২৫ আগস্ট স্বর্ণের দাম বাড়ানো হয়। সেদিন স্বর্ণের দাম ভরিতে সর্বোচ্চ ১ হাজার ৬৩৩ টাকা বাড়ানো হয়।
এ ছাড়া আজ রুপার দাম কমেছে। ২২ ক্যারেটের প্রতিভরি রুপার দাম এখন ৫ হাজার ৩০৭ টাকা। ২১ ক্যারেটের দাম ৫ হাজার ৭৪ টাকা, ১৮ ক্যারেটের ৪ হাজার ৩৭৪ টাকা ও সনাতন পদ্ধতির রুপার দাম ৩ হাজার ৩২৪ টাকা।
দেশের বাজারে স্বর্ণের সর্বোচ্চ দাম উঠেছিল ২ লাখ ৮৬ হাজার টাকায়। চলতি বছরের ২৯ জানুয়ারি স্বর্ণের দাম দেশের ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। সেদিন সকালে একলাফে ভরিতে ১৬ হাজার ২১৩ টাকা বেড়ে ২ লাখ ৮৬ হাজার টাকায় দাঁড়ায়। এরপর স্বর্ণের দাম প্রতি ভরি ২ লাখ ২০ হাজার টাকার নিচে নেমে আসে।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।