সোমবার, ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

ভূঞাপুরে মধ্য রাতে ইউএনও এর অভিযান জেল জরিমানা 

আখতার হোসেন খান,  ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: ভূঞাপুর উপজেলাধীন গোবিন্দাসী ও নিকরাইল ইউনিয়নের যমুনা নদীতে অবৈধভাবে বল্কহেডে ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলন ও পরিবহনের দায়ে রবিবার (২৪ মে) মধ্য রাতে অভিযান করে ৪ জনকে জেল ও জরিমানা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুব হাসান।

ভূঞাপুর উপজেলাধীন গোবিন্দাসী ও নিকরাইল ইউনিয়নের যমুনা নদীতে অবৈধভাবে বল্কহেডে ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলন ও পরিবহনের দায়ে আলী আসগর, বারেক, কুদ্দুস ও মিঠু নামক ৪ ব্যক্তিকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী মোট ২ লক্ষ ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করা হয়।

অভিযান পরিচালনাকালে ভূঞাপুর উপজেলার নৌ থানা পুলিশের আইসি মোঃ সিদ্দিকুর রহমান সঙ্গীয় ফোর্সসহ উপস্থিত ছিলেন। এছাড়াও সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত থেকে অভিযানে সহযোগিতা করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব হাসান বলেন, এই অভিযান অব্যহত থাকবে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়