ভূঞাপুরে ১৬ তম সাহিত্য আড্ডা
আখতার হোসেন খান, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা সদরে ভূঞাপুর স্বাধীনতা কমপ্লেক্সের দ্বিতীয় তলায় বৃহস্পতিবার (২৭ জানুয়ারি ) ১৬ তম বৈকালিক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মরণে তার জীবন ও কর্ম নিয়ে আলোচনা, কবির গান ও কবিতা আবৃত্তি করা হয়।
নাট্যাভিনেতা আব্দুল করিম খানের সভাপতিত্বে এবং কবি হারুন অর রশিদের সঞ্চালনায় অতিথি ছিলেন, অধ্যাপক মির্জা মহীউদ্দীন আহমেদ, ডাক্তার শহিদুর রহমান শাহিন, বিশিষ্ট শিক্ষানুরাগী খায়রুজ্জামান ভূঁইয়া, হাসান কায়কোবাদ জজ মিয়া , নির্ধারিত আলোচক ছিলেন, অধ্যাপক ড. আলী রেজা, নাট্য ব্যক্তিত্ব জলিল আকন্দ।
স্বরচিত কবিতা পাঠ করেন, কবি শাহজাহান মিয়া, এম. এ বাছেদ, অধ্যাপক ও সাংবাদিক আখতার হোসেন খান, চাঁন মিয়া, এমকে হাতেম, আনোয়ার হোসেন, লিমা রহমান, হালিমা খাতুন, শাহ রিয়ার শ্রাবণ প্রমুখ।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।