ঈদ যাত্রায় মহাসড়কে যানজটের আশংঙ্খা,জনভোগান্তী বাড়বে
পুনম শাহরীয়ার ঋতু নিজস্ব প্রতিবেদক: আর মাত্র কয়েকদিন পর অনুষ্ঠিত হতে যাচ্ছে মুসলিম ধর্মের বড় ঈদ , ঈদুল আযহা| আগামী ২৫ মের মধ্যেই সকল সরকারি, বেসরকারী ও শিল্প কারখানা খুলো ছুটি ঘোশনা করার কথা রয়েছে| এবারের ঈদে সরকার সাত দিনের সাধারন ছুটি ঘোষনা করেন| তবে বরাবরের মতোএবারের ঈদ যাত্রায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টির আশংঙ্খা করছেন সাধারন যাত্রী ও জনমহল| এদিকে উত্তরবঙ্গের ২৩ টি জেলার মূল প্রবেশদ্বার গাজীপুরের কালিয়াকৈর চন্দ্রা ত্রিমোর টারমিনাল এলাকায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কে বরাবরের মতো এবারের জানজটের আশংঙ্খা করা হচ্ছে|
এক দিকে মহাসড়কের অপরিকল্পিত সড়ক বিভাজন ˆতরি অরদিকে মহাসড়কের সার্ভিস লাইন দখল করে অবৈধ বাজার, দোকান নির্মান, বিভিন্ন শিল্প কারখানা ও ব্যক্তি মালিকানাধীন গাড়ি পর্কিং সহ বহুলতল ভবনের নির্মান সামগ্রী রেখে সড়কে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির কারনে যানজটের মুল কারন হিসেবে দায়ি করছেন সংশ্লিষ্টরা| এদিকে মহাসড়কের মুল সমস্য ব্যাটারী চালিত অটোরিকসা| আর এসব যানবাহনের কারনেই প্রতি বছর মহাসড়কে ঝড়ে পড়ছে অনেক প্রান| এসব যানবাহন মহাসড়কে নিষিদ্ধ থাকলেও ঈদকে কেন্দ্র করে চলাচলে নিশেধাজ্ঞা করা মুসকিল হয়ে পড়ে| &থ্রী হুইলার , ব্যাটারি চালিত অটোরিকাসা চলাচলের জন্য মহাসড়কের পাশে সার্ভিস লাইন ˆতরি করলেও দখল করে অবৈধ বাজার দোকান বসার কারনে এসব যানবাহন চলাচল না করতে পেরে বাধ্য হয়ে মহাসড়কে উঠে|
একটি ক্ষতাশীন মহল ইজারার নাম করে সার্ভিস লাইন দখল করে বাজার ও দোকান নির্মানসহ গাড়ি পার্কিং করার কারনেই প্রায় দূর্ঘটনার সম্মুখিন হতে হয়| তবে জনসাধারন দাবি সার্ভিস লাইন মুক্ত রাখলে কিছুটা যানজট ভোাগন্তি কম হওয়ার স¤^াভনা রয়েছে| তাছাড়াও ঢাকা টাঙ্গাইল মাহসড়কের চন্দ্রা হয়ে ঢাকা রাজধানীসহ শিল্পাঅঞ্চল গাজীরের প্রায় অর্ধকোটি মানুষ এ পথেই উত্তরবঙ্গে যায় ¯^জনদের সাখে ঈদের আনন্দ ভাগাভাগি করতে|এদিকে মহাসড়কে আরেক ভোগান্তি বাড়দে পারে চন্দ্রা টু নবীনগর মহাসড়কের আব্দুল্লাপুর থেকে ভলিবদ্র পর্যন্ত হাইওয়ে এলিভেটর নির্মান কাজ চালমান থাকায়|
তবে শুধু অবকাঠামো নয় অবকাঠামো নয়, দুর্বল ব্যবস্থাপনাও বড় সংকট| ঈদের সময় মহাসড়কে অতিরিক্ত যানবাহন নামে| ব্যক্তিগত গাড়ি, মোটরসাইকেল, ট্রাক, কাভার্ড ভ্যান, যাত্রীবাহী বাস—সব মিলিয়ে সড়কে এক ধরনের বিশৃঙ্খল চাপ ˆতরি হয়| বিশেষ করে গরুবাহী ট্রাক ও পশুর হাট কেন্দ্র করে মহাসড়কের অনেক অংশ প্রায় অচল হয়ে পড়ে| সড়কের পাশে অস্থায়ী পশুর হাট বসানো, অবৈধ পার্কিং কিংবা হাইওয়ের ওপর পশু নামানো যান চলাচলকে বিপজ্জনক করে তোলে| প্রশাসনকে এক্ষেত্রে কঠোর হতে হবে| মহাসড়কের পাশে অনিয়ন্ত্রিত পশুর হাট বসতে দেওয়া যাবে না| নির্দিষ্ট স্থানে হাট স্থাপন, ট্রাক চলাচলের সময় নির্ধারণ এবং পশুবাহী যানবাহনের জন্য আলাদা ব্যবস্থাপনা জরুরি|
আরেকটি বড় সমস্যা হলো গণপরিবহনের শৃঙ্খলাহীনতা| অতিরিক্ত যাত্রী নেওয়া, ফিটনেসবিহীন বাস চলাচল, অনভিজ্ঞ চালক এবং বেপরোয়া গতি ঈদের সময় দুর্ঘটনার ঝুঁকি বাড়িয়ে দেয়| বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, উৎসবকেন্দ্রিক সময়ে দুর্ঘটনার হার উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়| সড়ক নিরাপত্তাবিষয়ক সংগঠনগুলোর মতে, ক্লান্ত চালক এবং দীর্ঘ সময় টানা গাড়ি চালানোও দুর্ঘটনার বড় কারণ| তাই চালকদের জন্য নির্ধারিত বিশ্রামব্যবস্থা, ফিটনেস যাচাই এবং অতিরিক্ত ট্রিপের ওপর নজরদারি বাড়াতে হবে| আইন প্রয়োগকারী সংস্থার উপস্থিতি শুধু টোলপ্লাজা বা চেকপোস্টে সীমাবদ্ধ থাকলে চলবে না; ঝুঁকিপূর্ণ অংশে মোবাইল টহল ও তাৎক্ষণিক ব্যবস্থা জরুরি|
ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে থাকা মানুষদের জন্য পর্যাপ্ত বিশ্রামাগার, নিরাপদ টয়লেট, বিশুদ্ধ পানি বা জরুরি চিকিৎসাসেবা প্রায় নেই বললেই চলে| শিশু, নারী, বয়স্ক ও অসুস্থ যাত্রীরা সবচেয়ে বেশি কষ্টের শিকার হন| জাতীয় মহাসড়কগুলোর নির্দিষ্ট দূরত্ব পরপর অস্থায়ী মেডিকেল বুথ, মোবাইল টয়লেট ও বিশ্রামকেন্দ্র স্থাপন করা গেলে যাত্রীদের দুর্ভোগ অনেক কমবে| উন্নয়ন শুধু সড়ক নির্মাণ নয়; যাত্রাপথকে মানবিক করাও উন্নয়নের অংশ|
তবে আইনশৃঙ্খলা বাহিনী বলছে ভিন্নকথা| এবারের ঈদ যাত্রায় মহাসড়কে যানজট নিরসনে ও যাত্রীদের নিরাপদে গন্তব্যস্থলে যেতে মহাসড়কে সব ধরনের ব্যবস্থার কথা জানিয়েছেন নাওজোর হাইওয়ে পুলিশের ওসি শওগাত উল আলম তিনি আরো জানান এবারের ঈদে মহাসড়কে ভোগান্তি কমাতে আইনশৃঙ্খলা বাহিনি বস সময় সজাগ থাকবে| তাছাড়াও কোন প্রকার অরাজগতা এরাতে পুলিশের মোবাইল টহল অব্যহত থাকবে|



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।