,

শিরোনাম

চট্টগ্রাম মহানগর যুবদলের বিলুপ্ত কমিটি পুনর্বহাল করলো কেন্দ্র

সংবাদের আলো ডেস্ক: ইতোপূর্বে বিলুপ্ত করা চট্টগ্রাম মহানগর যুবদল এবং এর অধীন সব থানা ও ওয়ার্ড কমিটি পুনর্বহাল করেছে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি। 

সোমবার (২৫ আগস্ট) যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (দফতরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূইয়া প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপির সিদ্ধান্ত অনুযায়ী এসব কমিটি পুনর্বহাল করা হয়েছে। ইতোমধ্যে সিদ্ধান্তটি কার্যকর করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এর আগে, ২০২৪ সালের ২১ সেপ্টেম্বর মেয়াদোত্তীর্ণ ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে চট্টগ্রাম মহানগর যুবদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়