,

শিরোনাম

ভূঞাপুরে অবৈধ বালু উত্তোলনের দায়ে ৭ জনের ৪ লক্ষ টাকা অর্থদন্ড 

আখতার হোসেন খান, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদী থেকে অনুমোদনহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড  প্রদান করা হয়েছে ভ্রাম্যমাণ আদালতে। সোমবার (২৪ আগষ্ট) দুপুর থেকে রাত ৮টা পর্যন্ত নদীর বিভিন্ন পয়েন্টে এ অভিযান পরিচালনা করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: মাহবুব হাসান।

এ সময় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে চাঁদপুর জেলার মতলব উপজেলার আক্তার হোসেনকে (৪৬) একলাখ টাকা এবং সিরাজগঞ্জের শাহজাদপুরের রাসেল (৪৬), বরিশালের বানারিপাড়ার জামাল (৬৩), উজিরপুরের গিয়াস (৩৫), বরগুনা সদরের বাদল (৪২) ও পিরোজপুরের ভান্ডারিয়ার মনির হোসেন (৫২) প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: মাহবুব হাসান জানান, অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের অভিযোগে যমুনা নদীতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ৭ ব্যক্তিকে ৪ লাখ টাকা অর্থদণ্ড দেয়া হয়। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে ভূঞাপুর থানার উপ-পরিদর্শক রুবেল, নৌ পুলিশের উপ-পরিদর্শক আবুল কালাম আজাদ ও তাদের সঙ্গীয় ফোর্স, গ্রাম পুলিশের সদস্যরা এবং সংশ্লিষ্ট অন্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়