আলফাডাঙ্গায় জিয়া সাইবার ফোর্সের কর্মী সভা অনুষ্ঠিত: ঈদের আগেই নতুন কমিটি
আলমগীর কবির, (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুর জেলার আলফাডাঙ্গায় জিয়া সাইবার ফোর্স (জেডসিএফ)-এর উপজেলা ও পৌর শাখা কমিটি গঠনের লক্ষ্যে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (১৮ মে) বিকালে উপজেলা শ্রমিক দলের কার্যালয়ে জিয়া সাইবার ফোর্স ফরিদপুর জেলা শাখার উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।
আলফাডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. রেজাউল করিম রেজার সভাপতিত্বে এবং উপজেলা শ্রমিক দলের সভাপতি এস.এম মাহমুদুল হাসান ইয়াদের সঞ্চালনায় সভায় প্রধান আলোচক ও অতিথিবৃন্দ বক্তব্য রাখেন।
বক্তারা তাদের বক্তব্যে সকলের দিকনির্দেশনা, সহযোগিতা ও সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে আলফাডাঙ্গা উপজেলা শাখাকে আগামী দিনে আরও শক্তিশালী, সুসংগঠিত ও গতিশীল করে গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
কর্মী সভায় অতিথি হিসেবে উপস্থিত থেকে সাংগঠনিক দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন, মো. নাজমুল ইসলাম রিপন, সহসভাপতি, জিয়া সাইবার ফোর্স, ফরিদপুর জেলা শাখা। কৌশিক, যুগ্ম আহ্বায়ক, জিয়া সাইবার ফোর্স, ফরিদপুর জেলা শাখা।
আবু সালেহ মো. রুবেল, যুগ্ম আহ্বায়ক, বোয়ালমারী উপজেলা যুবদল। অন্যান্য নেতৃবৃন্দের অংশগ্রহণ উক্ত কর্মী সভায় আরও উপস্থিত ছিলেন, মো. কাইয়ুম শিকদার, সভাপতি, পৌর শ্রমিক দল, মোকিনুর সিকদার, সাধারণ সম্পাদক, উপজেলা শ্রমিক দল।
মো. সোহাগ মিয়া, যুগ্ম আহ্বায়ক, পৌর যুবদল। এছাড়াও উপজেলা ও পৌর শাখার বিএনপি, শ্রমিক দল, যুবদল এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় দলীয় নেতাকর্মী এই কর্মী সভায় অংশ নেন।
ঈদের আগেই নতুন কমিটি গঠনের আশ্বাস প্রদান শেষে ফরিদপুর জেলা জিয়া সাইবার ফোর্সের পক্ষ থেকে আগত অতিথিবৃন্দ উপস্থিত সকলের উদ্দেশ্যে জানান, আগামী ঈদুল আজহার পূর্বেই আলফাডাঙ্গা উপজেলা ও পৌর শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন সম্পন্ন করা হবে।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।