সোমবার, ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

উলিপুরে ইউক্লিপটাস গাছের ডাল কাটতে গিয়ে যুবকের মৃত্যু

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুর উপজেলাধীন ধরণীবাড়ি ইউনিয়নের মোল্লাপাড়া এলাকার ১নং ওয়ার্ডের বাসিন্দা হব্বর আলীর দ্বিতীয় পুত্র মোঃ বাবু মিয়া (৩৫) ইউক্লিপটাস গাছের ডাল কাটতে গিয়ে দুর্ঘটনাবশত মৃত্যুবরণ করেছেন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার (১৮ মে) বিকেলে পরিবারের রান্নার জন্য খড়ি সংগ্রহের উদ্দেশ্যে উলিপুর শিববাড়ি বাজারের পূর্ব পাশে রেললাইন সংলগ্ন একটি ইউক্লিপটাস গাছে ওঠেন বাবু মিয়া। এ সময় গাছের ডাল কাটার একপর্যায়ে অসাবধানতাবশত তিনি গাছ থেকে নিচে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করার চেষ্টা করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানা যায়।

মৃত বাবু মিয়ার পরিবারে এক পুত্র ও দুই কন্যা সন্তান রয়েছে। তার অকাল মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। এলাকাবাসীর মাঝেও বিরাজ করছে গভীর শোক ও হতাশা। এ বিষয়ে উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাঈদ ইবনে সিদ্দীক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়