সোমবার, ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

‎শেরপুরের শ্রীবরদীতে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ১৪

মো: শাকিল আহমেদ, শ্রীবরদী (শেরপুর): শেরপুরের শ্রীবরদী উপজেলার খড়িয়া কাজিরচর (কেকেরচর) ইউনিয়নের মাদারপুর গ্রামে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ১ জন নিহত এবং অন্তত ১৫ জন আহত হয়েছেন।

নিহত ব্যক্তি হলেন মাদারপুর এলাকার কালু মিয়ার ছেলে আশরাফুল ইসলাম (৩২)। ‎স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জমি নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। এর জেরে সোমবার সকালে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে দেশীয় অস্ত্র ব্যবহারের ফলে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন। গুরুতর আহত অবস্থায় আশরাফুল ইসলামকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে ক্ষুব্ধ এলাকাবাসী নুরুল আমিন মেম্বারের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়