ভূঞাপুরে অবৈধ বালু উত্তোলনের দায়ে ৩ জনের জেল- জরিমানা
ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলাধীন যমুনা নদীতে অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৩ জনকে সাড়ে ৪ লক্ষ টাকা অর্থদন্ড অনাদায়ে ৬ মাসের কারাদণ্ড প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার মো. মাহবুব হাসান।
মোবাইল কোর্ট পরিচালনা করে নিকরাইল ইউনিয়নের পলশিয়া গ্রামের ছালাম (৫৫), পুনর্বাসনের চাঁন মিয়া (৪০) এবং সিরাজগঞ্জের কাওয়াখোলা গ্রামের রফিক ( ৪২) তাদের প্রত্যেককে ১ লক্ষ ৫০ হাজার টাকা করে মোট ৪ লক্ষ ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে প্রত্যেককে ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনাকালে ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব এ কে এম রেজাউল করিম, এসআই লাল মিয়া, নৌ পুলিশের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। তারা মোবাইল কোর্টে প্রসিকিউশন দাখিল করেন।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।