বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার প্রস্তাবিত রুটিন প্রকাশ

সংবাদের আলো ডেস্ক: আগামী ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষা ৭ জানুয়ারি। সে হিসেবে পরীক্ষার প্রস্তাবিত সময়সূচি প্রকাশ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৪ মে) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে ২০২৭ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার তারিখ ঘোষণা করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি জানান, ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষা ৭ জানুয়ারি শুরু হবে। যা শেষ হবে ৬ ফেব্রুয়ারি। ইতোমধ্যে আগামী বছরের এসএসসি ও সমমান পরীক্ষার রুটিনও প্রস্তুত করা হয়েছে। প্রস্তুতির সুবিধার্থে সেটি শিক্ষার্থীদের দিয়ে দেয়া হবে।

শিক্ষামন্ত্রী আরও জানান, ২০২৭ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা ৬ জুন থেকে শুরু হবে। এই পরীক্ষা শেষ হবে ১৩ জুলাই। এসএসসির মতো এইচএসসি ও সমমান পরীক্ষার রুটিনও প্রস্তুত করা হয়েছে। 

একনজরে দেখে নিন ২০২৭ সালের প্রস্তাবিত এসএসসি পরীক্ষার রুটিন। রুটিন দেখতে এসএসসি রুটিন ২০২৭ ক্লিক করুন

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়