,

শিরোনাম

আশুলিয়ায় চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা চাইলেন ব্যবসায়ী

স্টাফ রিপোর্টার: আশুলিয়ার নবী টেক্সটাইল এলাকার এক্সাকো লিমিটেড কারখানার ঝুট ব্যবসা ও শ্রমিক পরিবহন কার্যক্রমকে কেন্দ্র করে চাঁদাবাজি, ভয়ভীতি ও প্রাণনাশের হুমকির অভিযোগে করেছেন ব্যবসায়ী আবুল বাশার। এঘটনায় আশুলিয়া থানায় একটি লিখিত অভিযোগ হয়েছে।

বৃহস্পতিবার বিকালে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে বুধবার জিরানি বাজার এলাকায় সংবাদ সম্মেলনে আবুল বাশার অভিযোগ করেন, তিনি দীর্ঘদিন ধরে কারখানাটির সঙ্গে বৈধ চুক্তির মাধ্যমে ওয়েস্টেজ (ঝুট) ব্যবসা ও শ্রমিক পরিবহনের কাজ পরিচালনা করে আসছেন। কিন্তু একটি সংঘবদ্ধ চক্র তার কাছে প্রতি মাসে তিন লাখ টাকা চাঁদা দাবি করছে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে ব্যবসা করতে না দেওয়া, মারধর ও হত্যার হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

তিনি আরও জানান, গত ৩ মে সন্ধ্যায় কয়েকজন সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে তার কাছ থেকে জোরপূর্বক ৫০ হাজার টাকা নিয়ে যায় এবং বাকি আড়াই লাখ টাকা না দিলে হত্যার হুমকি দেয়। পরে ৯ মে অভিযুক্তরা কারখানার সামনে অবস্থান নিয়ে শ্রমিকদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করলে উৎপাদন কার্যক্রম ব্যাহত হয়।

সংবাদ সম্মেলনে তিনি প্রশাসনের কাছে নিজের ও কারখানার নিরাপত্তা নিশ্চিতসহ অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

এ ঘটনায় আশুলিয়া থানায় ১২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনকে অভিযুক্ত করে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, এঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ