সোমবার, ১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

টি-টুয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার কারণ খতিয়ে দেখতে তদন্ত কমিটি

সংবাদের আলো ডেস্ক: সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ করেনি বাংলাদেশ। ভারতসহ যৌথ ভেন্যুতে অনুষ্ঠিত ক্রিকেটের এই মহাযজ্ঞে টাইগারদের গ্রুপ পর্বের সবকটি ম্যাচ ভারতে হওয়ার কথা ছিল। তবে দেশটিতে লিটন তাসকিনদের না খেলার বিষয়ে জল গড়ায় অনেকদূর।

আইসিসির কাছে ভেন্যু পরিবর্তন করে শ্রীলঙ্কায় খেলার দাবি করলেও তা পূরণ না হওয়ায় শেষ পর্যন্ত বাংলাদেশের পরিবর্তে বিশ্বকাপে অংশ নেয় স্কটল্যান্ড।

এ নিয়ে কিক্রেট দুনিয়ায় অনেক আলোচনা-সমালোচনা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখতে সবশেয় যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

এতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন অণুবিভাগ) কে এম অলিউল্ল্যাকে আহ্বায়ক করা হয়েছে। এই কমিটির অন্য দুই সদস্য জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন এবং আইনজীবী ও ক্রিকেট সংগঠক ফয়সাল দস্তগীর।

বাংলাদেশ ক্রিকেট দল কেন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ করেনি এই বিষয় পর্যালোচনার দায়িত্ব দেওয়া হয়েছে তিন সদস্যের এই কমিটিকে। আগামী ১৫ কার্য দিবসের মধ্যে এই কমিটিকে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়