শনিবার, ৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

চীনের সিপিপিসিসি’র চেয়ারম্যানের সাথে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

সংবাদের আলো ডেস্ক: চীনা পিপলস পলিটিক্যাল কনসালটেটিভ কনফারেন্স (সিপিপিসিসি) এর চেয়ারম্যান ওয়াং হুনিং এর সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খালিলুর রহমান। আজ বুধবার (৬ মে) চীনের রাজধানী বেইজিংয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। 

বৈঠকে উভয় পক্ষ বাংলাদেশ-চীন সমন্বিত কৌশলগত সহযোগিতা অংশীদারিত্ব পুনর্ব্যক্ত করেন এবং বাণিজ্য, বিনিয়োগ, সংযোগ ও উন্নয়ন খাতে সহযোগিতা আরও জোরদারের অঙ্গীকার ব্যক্ত করেন।

এ সময় প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নজমুল ইসলাম উপস্থিত ছিলেন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়