বৃহস্পতিবার, ৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

আখাউড়ায় স্ত্রীর চুল কেটে নির্যাতন, স্বামী গ্রেফতার

সংবাদের আলো ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় স্ত্রীর চুল কেটে নির্যাতনের ঘটনায় স্বামী দীন ইসলাম দেলুকে গ্রেফতার করেছে আখাউড়া থানা পুলিশ।

বুধবার (৬ মে) দিবাগত রাতে নরসিংদী সদর খালপাড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

দীন ইসলাম দেলু উপজেলার উত্তর ইউনিয়নের রামধননগর গ্রামের ইসহাক মিয়ার ছেলে। তিনি পেশায় নরসুন্দর কর্মী।

পুলিশ জানায়, মঙ্গলবার (৫ মে) আখাউড়ার রামধননগর গ্রামে এক গৃহবধূকে যৌতুকের দাবিতে মারধর ও তার মাথার চুল কেটে দেওয়ার অভিযোগ ওঠে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে আখাউড়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

এ বিষয়ে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ উল ইসলাম বলেন, ঘটনার ১২ঘন্টার মধ্যে অভিযুক্ত দীন ইসলাম দিলুকে মোবাইল ট্রাকিং এর মাধ্যমে নরসিংদী এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার রহস্য উদঘাটনে তাকে জিজ্ঞাসাবাদ চলছে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়