বেলকুচি পৌরসভার উপ-সহকারী প্রকৌশলীর বিরুদ্ধে দুর্নীতি-অনিয়মের অভিযোগে মানববন্ধন
উজ্জ্বল অধিকারী: সিরাজগঞ্জের বেলকুচি পৌরসভায় উপ-সহকারী প্রকৌশলী শাহ আলমের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও প্ল্যান-ডিজাইন সিন্ডিকেটের অভিযোগ উঠেছে। দোষীর শাস্তি দাবি করে সোমবার বিকেলের দিকে সিরাজগঞ্জ জেলা বিল্ডিং নির্মাণ অ্যাসোসিয়েশনের উদ্যোগে বেলকুচি উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধন করেছে।
মানববন্ধনে সিরাজগঞ্জ জেলা বিল্ডিং নির্মাণ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মাসুদুর রহমানের সভাপতিত্বে ইঞ্জিনিয়ার কবির উদ্দিন, ইঞ্জিনিয়ার ফয়সাল আহমেদ, ইঞ্জিনিয়ার একরামুল ইসলাম ও ইঞ্জিনিয়ার রিয়াদুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন। বক্তারা বলেন, তাঁত শিল্পে সমৃদ্ধ বেলকুচি পৌরসভার কর্মকর্তা প্রকৌশলী শাহ আলম দীর্ঘ দিন ধরে এলাকার বিভিন্ন বাসা-বাড়ির নকশা ও ডিজাইন অনুমোদনের ক্ষেত্রে অনিয়ম, বিলম্বনা এবং প্রভাব বিস্তার করছে।
এতে সাধারণ জনগণ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত এবং ভোগান্তির শিকার হচ্ছেন। দ্রুত তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের দাবি জানাই। তবে উপ-সহকারী প্রকৌশলী শাহ আলম সকল অভিযোগ অস্বীকার করেছেন। এ বিষয়ে বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরিন জাহান জানান, লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।