বৃহস্পতিবার, ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

বনানীতে বাস নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে ধাক্কা, নিহত ২

সংবাদের আলো ডেস্ক: রাজধানীর বনানী সেতু ভবন এলাকায় ভূঁইয়া পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের সঙ্গে ধাক্কা খেয়েছে। এ ঘটনায় ২ জন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন বনানী থানার পরিদর্শক (অপারেশন) এ কে এম মইনুদ্দিন। তিনি জানান, ভূঁইয়া পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই দুইজন (পুরুষ) নিহত হন। এ বিষয়ে আরও বিস্তারিত জানার চেষ্টা করছি।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়