রবিবার, ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

ধামইরহাটে ৭ টি গ্রামীণ রাস্তা উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন জামায়াতের এমপি ইঞ্জি.এনামুল হক

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) গ্রামীণ রাস্তা উন্নয়ন প্রকল্পের আওতায় বড় ধরনের উন্নয়ন কাজের যাত্রা শুরু হয়েছে। শনিবার সকাল ১০টায় ইসবপুর ও জাহানপুর ইউনিয়নের ৭টি রাস্তার পাকাকরণ ও উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন নওগাঁ-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক।

উপজেলা প্রকৌশল দপ্তর সূত্রে জানা গেছে, এই প্রকল্পের আওতায় মোট ৭টি গুরুত্বপূর্ণ রাস্তার প্রায় ৯ কিলোমিটার অংশে উন্নয়ন কাজ করা হবে। এতে প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ১০ কোটি ১৪ লাখ ৩৬ হাজার ১৭৬টাকা। শনিবার সকালে বৈদ্যবাটী ত্রিমোহনী থেকে বৈদ্যবাটী গ্রাম পর্যন্ত ১৩০০ মিটার রাস্তা কার্পেটিং কাজের শুভ উদ্বোধনের মাধ্যমে এই উন্নয়ন মহাযজ্ঞের সূচনা করা হয়।

ভিত্তিপ্রস্তর স্থাপনকালে সংসদ সদস্যের সাথে উপস্থিত ছিলেন ধামইরহাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাজ্জাদ পারভেজ, এলজিইডি প্রকৌশলী আব্দুল হাকিম, নওগাঁ জেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি মারুফ আহমেদ উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওঃ আতাউর রহমান,  মাওঃ আব্দুল আজিজ, উপজেলা যুব জামায়াতের ভারপ্রাপ্ত সভাপতি আবু সালেহ্ মুসা, ইসবপুর ইউপি চেয়ারম্যান মাহফুজুল আলম ,ইসবপুর ইউনিয়ন জামায়াতের আমির মাওঃ আব্দুর রাজ্জাক, সেক্রেটারি গোলাম সারোয়ার এবং জাহানপুর ইউনিয়ন আমির বায়েজিদ হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে ইঞ্জিনিয়ার এনামুল হক বলেন, “গ্রামীন অবকাঠামো উন্নয়নে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। এই ৯ কিলোমিটার রাস্তা সম্পন্ন হলে ইসবপুর ও জাহানপুর ইউনিয়নের হাজারো মানুষের যাতায়াতের দুর্ভোগ লাঘব হবে এবং কৃষি পণ্য পরিবহনে নতুন গতি আসবে।” তিনি কাজের গুণগত মান বজায় রেখে দ্রুত সময়ের মধ্যে নির্মাণ কাজ শেষ করতে সংশ্লিষ্ট ঠিকাদার ও প্রকৌশলীদের নির্দেশ দেন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়