কালিয়াকৈরে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
সংবাদের আলো ডেস্ক: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর আনসার একাডেমি মহাসড়কের পাশে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে স্থানীয়রা রাস্তার পাশে লাশটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে,কালিয়াকৈর থানা পুলিশ,আনসার সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।
পুলিশ সূত্রে জানা যায়, নিহত যুবকের পরনে কালো রঙের শার্ট ও পায়জামা ছিল। তবে তার পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। মৃত্যুর সঠিক কারণ জানতে লাশটি ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।
কালিয়াকৈর থানার (ওসি) শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, “লাশটির পরিচয় শনাক্ত মৃত্যুর কারণ উদঘাটনে পুলিশ কাজ করছে।”এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।