,

আদীতমারীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মাদক বিক্রেতা গ্রেপ্তার

লালমনিরহাটঃপ্রতিনিধি: লালমনিরহাটের আদিতমারী উপজেলায়  মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী আকবর আলীকে(৪৫) করেছে পুলিশ।

সোমবার(১৩ এপ্রিল) দুপুরে উপজেলার সাপ্টিবাড়ি বাজার থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার আকবর আলী উপজেলার সাপ্টিবাড়ি ইউনিয়নের দুরারকুটি বালাপুকুর এলাকা ইউনুস আলীর ছেলে।

পুলিশ জানায়, গত ২০১৯ সালে আকবর আলীকে মাদকসহ গ্রেপ্তার করে সদর থানা পুলিশ। এ ঘটনায় সদর থানায় আকবরের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে পুলিশ। সেই মামলায় গত ২০২৫ সালে তাকে যাবজ্জীবন কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদন্ডসহ গ্রেপ্তারী পরোয়ানা জারি করেন আদালত। মামলার রায়ের পর থেকে নিজেকে আত্নগোপনে রাখেন আসামী আকবর আলী। গোপন সংবাদের ভিত্তিতে আদিতমারী থানা পুলিশ সাপ্টিবাড়ি বাজার থেকে তাকে গ্রেপ্তার করে।

আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) নাজমুল হক বলেন, যাবজ্জীবন সাজা ওয়ারেন্ট মুলে আকবর আলীকে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। তার নামে থানায়  মাদকের দুইটিসহ মোট ৩টি মামলা রয়েছে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়