কালিয়াকৈরে পৃথক দুটি অগ্নিকান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি
পুনম শাহরীয়ার ঋতু নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের কালিয়াকৈরে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি টিনসেট মাদ্রাসা ভবন পুড়ে ছাই হয়ে গেছে এদিকে সোমবার বিকালে চন্দ্রা পল্লীবিদ্যুত এলাকায় অগ্নিকান্ডে আসাদ মন্ডলের টিনসেট কলোনীর ১৬ টি কক্ষ পুড়ে গেছে| এতে ওই মাদ্রাসায় ও কলোনীর প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে গেছে|
রোববার দিবাগত মধ্যরাতে উপজেলার মৌচাক হাবিবপুর এলাকার জামিয়া ইসলামিয়া মাদ্রাসায় এ ঘটনা ঘটে|পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেহ
স্থানীয়রা ও ফায়ার সার্ভিস সূত্র জানায় রোববার দিবাগত রাতের প্রায় দুইটার দিকে ওই মাদ্রাসার টিনসেট প্রশাসনিক ভবনে ইলেকট্রনিক সট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে|পরে মূহুর্তে আগুনের লেলিহান শিখা সারা মাদ্রাসায় ছড়িয়ে পড়লে স্থানীয়রা প্রথমে আগুন নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করে|পরে আগুন ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিস কে জানায়| এসময় দুই জন শিক্ষক ও ১৭ জন শিক্ষার্থীকে উদ্ধার করা গেলেও মূহুর্তে আগুনে পুড়ে যায় বই, কুরআন শরীফ ও মুল্যবান কাগজ পত্র সহ বিভিন্ন আসবাবপত্র
তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি তবে মাদ্রাসা কর্তৃপক্ষের দাবি ক্ষয়ক্ষতের পরিমাণ প্রায় ১০ লাখ টাকা
অপরদিকে সোমবার বিকালে সাড়ে চারদিকে পল্লীবিদ্যুত এলাকায় আসাদ মন্ডলের টিনসেট কলোণীর ভাড়াটিয়া রবিউল ইসলামের কক্ষ থেকে প্রথমে আগুনের সুত্রপাত ঘটে| এসময় আগুন দ্রুত পাশের কক্ষ গুলোতে আগুন ছড়িয়ে পড়লে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেয়|পরে ফায়ার সার্ভিসের দুই ইউনিটের দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে| তবে আগুন লাগার কারন জানা যায়নি
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ইনচার্জ ইফতেখার হাসান রায়হান চৌধুরী জানায় উপজেলার দুই স্থানে আগুন লাগে একটি মাদ্রাসা ও অপরটি একটি কলোনীর ১৬ কক্ষ পুড়ে গেছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে| তবে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি হতাহতের কোন ঘটনা ঘটেনি



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।