মঙ্গলবার, ১৪ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

৬মাস পর কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন বাউল আবুল সরকার

পুনম শাহরীয়ার ঋতু নিজস্ব প্রতিবেদক: ধর্ম অবমাননার মামলায় প্রায় ৬ মাস কারাভোগের পর হাইকোর্টের জামিনে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন বাউল শিল্পী আবুল সরকার তার জামিনের আবেদনের ওপর শুনানি নিয়ে গত ৬ এপ্রিল বিচারপতি মো. আতোয়ার রহমান ও বিচারপতি মো. সগীর হোসেনের সমš^য়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন ˆদ্বত বেঞ্চ তাকে অন্তর্বর্তীকালীন জামিনের এ আদেশ দেয় পরে ১২ এপ্রিল গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে জামিন আদেশ নামা পৌঁছালে সোমবার সকালে ১১ .২০ মিনিট কাশিমপুর কেন্দ্রীয় কারাগার ২ থেকে জামিনে মুক্তি পান| বিষয়টি নিশ্চিত করেছেন কাশিমপুর কেন্দ্রীয় কারাগার ২ এর সুপার হালিমা বেগম|

এসময় তার ¯^জনরা কারাগারের মুল ফটক থেকে সাদা হাইচ গাড়ি করে গ্রামের বাড়ি মানিক গঞ্জের দিকে রওনা দেন| তবে এসময় কারা ফটকের বাইরে বাউল শিল্পী আবুল সরকারের সাথে কথা বলতে চাইলে তিনি গনমাধ্যম কর্মীদের এড়িয়ে দ্রুত চলে যায়|

এদিকে ‘আবুল সরকারকে ছয় মাসের জামিন দিয়েছে হাইকোর্ট| পাশাপাশি তার জামিন প্রশ্নে চার সপ্তাহের রুল দিয়েছে হাইকোর্ট| অন্য কোনো মামলা না থাকলে তার জামিনে মুক্তিতে বাধা নেই|’ বলে জানান তার আইনজীবী অ্যাডভোকেট কামরুল ইসলাম ¯^জল|

আবুল সরকারের বিরুদ্ধে একই অভিযোগে গত বছরের ১ ডিসে¤^র ঢাকার আদালতে আরেকটি মামলা করেন একজন চিকিৎসক| গত বছরের ২০ নভে¤^র রাতে মাদারীপুরে একটি গানের আসর থেকে আবুল সরকারকে আটক করে মানিকগঞ্জ গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশের একটি দল| ধর্ম অবমাননার অভিযোগে পরদিন মানিকগঞ্জের ঘিওর বন্দর মসজিদের ইমাম আবদুল্লাহ বাদী হয়ে আবুল সরকারের বিরুদ্ধে স্থানীয় থানায় মামলা করেন| এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে মানিকগঞ্জের সংশ্লিষ্ট আদালতে হাজির করা হলে তাকে কারাগারে পাঠানো হয়| সেই থেকে তিনি কারাগারে আছেন|

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়