শেরপুরে পিছিয়ে পড়া প্রান্তিক হরিজন সম্প্রদায়ের ৫০ জন শিশু শিক্ষার্থীর মাঝে শিক্ষা সহায়ক উপকরণ বিতরণ
শেরপুর প্রতিনিধি: “সবার জন্য শিক্ষা,এই স্লোগানকে সামনে রেখে শেরপুরে পিছিয়ে পড়া প্রান্তিক হরিজন সম্প্রদায়ের ৫০ জন শিশু শিক্ষার্থীর মাঝে শিক্ষা সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে। আজ সোমবার দুপুরে শেরপুরের জেলা পরিষদ হলরুমে জেলা পরিষদের উদ্যোগে পিছিয়ে পড়া প্রান্তিক হরিজন সম্প্রদায়ের ৫০ জন শিশু শিক্ষার্থীর মাঝে শিক্ষা সহায়ক উপকরণ বিতরন কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের প্রশাসক এবি এম মামুনুর রশীদ।
এসময় তিনি বলেন, আমি যেহেতু নতুন দায়ীত্ব গ্রহন করেছি, তাই সকলের পরামর্শ নিয়ে জেলার উন্নয়নে কাজ করতে চাই। আগামী দিনে জেলা পরিষদ শেরপুর জেলার অবহেলিত মানুষের জন্য কাজ করবে। তাই অসহায় হতদরিদ্র যে কোন মানুষের জন্য আমাদের দরজা খোলা।
এসময় শেরপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর রায়ের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শেরপুর পৌরসভার প্রশাসক আরিফা সিদ্দিকা, জেলা পরিষদের নিবার্হী কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, সহকারী প্রকৌশলী নাজমুল হাসান সহ জেলা পরিষদের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও কর্মচারী এবং শিক্ষার্থীদের অভিবাবকেরা উপস্থিত ছিলেন।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।