রবিবার, ১২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

শাহজাদপুরে ঘাসক্ষেতে উদ্ধার গলাকাটা কিশোরের লাশের পরিচয় শনাক্ত

বিশেষ সংবাদদাতা: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার চড়াচিথুলিয়া গ্রামে ঘাসক্ষেত থেকে উদ্ধার হওয়া গলাকাটা এক কিশোরের মরদেহের পরিচয় মিলেছে। নিহত জাহিদ হাসান (১০) পাবনার আতাইকুলা থানার মধুপুর এলাকার আলহেরা হাফেজিয়া মাদ্রাসার আবাসিক ছাত্র এবং সোনাপুর পূর্বপাড়া গ্রামের কৃষক মানিক মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতশনিবার বিকেলে গ্রামের একটি ঘাসক্ষেতে কিশোরটির রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। খবর পেয়ে শাহজাদপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গলাকাটা অবস্থায় মরদেহটি উদ্ধার করে। পরে শনিবার রাত প্রায় ৮টার দিকে নিহতের বাবা মানিক মিয়া থানায় এসে মরদেহটি তার ছেলে জাহিদের বলে শনাক্ত করেন। তিনি পেশায় ভ্যানচালক।

নিহতের বাবা মানিক মিয়া জানান, গতশুক্রবার (১০ এপ্রিল) বেলা ১১টার পর জাহিদ মাদরাসা থেকে নিখোঁজ হয়। সন্ধ্যায় নিহতের বাবা বিষয়টি জানতে পেরে প্রথমে আত্মীয়-স্বজনদের বাড়িতে খোঁজাখুঁজি করেন। কোথাও সন্ধান না পেয়ে সেদিন রাতেই আতাইকুলা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। তিনি আরও জানান, আমার তিন মেয়ের পর একমাত্র ছেলে জাহিদ। খুব আদরের সন্তান ছিল। তাকে হাফেজ বানানোর স্বপ্ন নিয়ে মাদরাসায় ভর্তি করেছিলাম।

এব্যাপারে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহত কিশোর জাহিদ হাসানের লাশ উদ্ধার করা হয়েছে এবং রবিবার(১২ এপ্রিল) সকালে ময়নাতদন্তের জন্য নিহতের লাশ সিরাজগঞ্জ এম,এ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে। এ ছাড়া এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়