রাজশাহীতে হাম উপসর্গে ৩ শিশুর মৃত্যু, নতুন ভর্তি ২৩
সংবাদের আলো ডেস্ক: রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গত ২৪ ঘন্টায় আরও তিন জন শিশু হাম উপসর্গে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে এবং ২৪ ঘন্টায় উপসর্গ নিয়ে নতুন ভর্তি হয়েছে ২৩ জন শিশু বলে জানিয়েছেন রামেক মুখপাত্র ও জরুরী বিভাগের ইনচার্জ ডা. শঙ্কর কে বিশ্বাস। বুধবার বেলা টার দিকে রামেকের মিডিয়া সেলের মাধ্যমে তিনি গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
সেখানে তিনি জানান, গত ২৪ ঘন্টায় সাসপেক্টেড হামে রামেক হাসপাতালে নতুন ভর্তি ২৩ জন এবং গত সাসপেক্টেড হাম উপসর্গের রোগী ডিসচার্জ হয়েছে ১০ জন। গত ২৪ ঘন্টায় সাসপেক্টেড হাম উপসর্গ নিয়ে রামেক হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় মৃত্যু বরণ করেছে ৩ জন শিশু।
তিনি আরও জানান, বর্তমানে সাসপেক্টেড হামে চিকিৎসাধীন ভর্তি রোগী আছে ১৩৩ জন। এছাড়া, সাসপেক্টেড হামে এ পর্যন্ত মোট রোগী ভর্তি হয়েছিল ৪৫২ জন। সাসপেক্টেড হামে মোট রোগী মৃত্যুর সংখ্যা হচ্ছে ৪৬ জন বলে জানান রামেক মুখপাত্র ডা. শঙ্কর কে বিশ্বাস।
এদিকে, হাম উপসর্গে রাজশাহী জেলার উপজেলা কমিউনিটি ক্লিনিক ও হাসপাতালে কোনো মৃত্যু নেই বলে নিশ্চিত করেছেন রাজশাহী সিভিল সার্জন রাজিউল ইসলাম। অন্যদিকে রাজশাহী সিটি করপোরেশনের হাম আক্রান্ত ও উপসর্গে ভর্তি ও মৃত্যুর তথ্য সংগ্রহের দায়িত্বে রয়েছে রাজশাহী সিটি করপোরেশনের স্বাস্থ্য বিভাগ। সেখানকার স্বাস্থ্য ও শিক্ষা কর্মকর্তা মো. দুলাল হোসেন জানান, করপোরেশন এরিয়ায় এখন পর্যন্ত কোনো মৃত্যুর খবর নেই। তবে হাম উপসর্গে রাজশাহী শহরের পাঁচটি বেসরকারি হাসপাতালে গত ২৪ ঘন্টায় ৪৭ জন শিশু ভর্তি আছেন। এ বিষয়টি স্ব স্ব মেডিকেলের চিকিৎসক নিশ্চিত করেছেন বলেও জানান তিনি।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।