,

ভূঞাপুরে পেট্রোল মজুতের দায়ে ১ জনের নামে মামলা

আখতার হোসেন খান, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইল জেলার ভুঞাপুরে ১০০ লিটার পেট্রোল মজুতের দায়ে ১ জনের নামে ভূঞাপুর থানায় শনিবার একটি (৪ এপ্রিল) নিয়মিত মামলা হয়েেছ।

নির্বাহী অফিসার মোঃ মাহবুব হাসান এর নেতৃত্বে উপজেলার ভারই গ্রামে পরিচালিত অভিযানে মৃত আব্দুল খালেক’র ছেলেৰ বিদ্যুৎ মিস্ত্রি মোঃ সবুজ মিয়ার(৪০) বাড়ী থেকে অবৈধভাবে মজুতকৃত ১০০ লিটার পেট্রোল জব্দ করা হয়।
জব্দকৃত পেট্রোল স্থানীয় থানায় নিয়ে যাওয়া হয় এবং অভিযুক্ত সবুজের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো মাহবুব হাসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা মজুতকৃত পেট্রোল জব্দ করেছি। অভিযুক্ত সবুজ পলাতক রয়েছে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়