বৃহস্পতিবার, ২রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

উল্লাপাড়ায় ছাত্রদল কর্মীকে হুমকি ও কর্মস্থল থেকে তুলে নেওয়ার চেষ্টা, উত্তেজনা

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এক ছাত্রদল কর্মীকে মোবাইলে হুমকি এবং পরবর্তীতে তার কর্মস্থল থেকে তুলে নেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে। অভিযোগ অনুযায়ী, গত ৩১ মার্চ রাত সাড়ে ৮টার দিকে উল্লাপাড়া উপজেলা ছাত্রদলের কর্মী ও জিয়া সাইবার ফোর্স (জেডসিএফ) এর যুগ্ম আহ্বায়ক ফারহান সৈকতকে ফোনে হুমকি দেন এনসিপি নেতা সানব।

এর কিছুক্ষণ পর রাত আনুমানিক ৯টা ২০ মিনিটে সানব তার সহযোগীদের নিয়ে উল্লাপাড়া মা ও শিশু হাসপাতালে প্রবেশ করে সৈকতকে বের হয়ে আসতে বলেন এবং মৌখিকভাবে হুমকি দেন। এ সময় বিষয়টি জানানো হলে জেলা পর্যায়ের এক যুবনেতা ঘটনাস্থলে এসে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। পরে সৈকত কর্মস্থলে প্রবেশ করতে গেলে আবারও বাধা দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে।

একপর্যায়ে পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা সেখান থেকে সরে যায়। এদিকে একই দিন সন্ধ্যায় সৈকতের বড় ভাই তাবিবুর রহমান শামীমের ফেসবুক পোস্টে ব্যঙ্গাত্মক মন্তব্যকে কেন্দ্র করে আরেকটি উত্তেজনার সৃষ্টি হয়। অভিযোগ রয়েছে, সরকারি আকবর আলী কলেজ শাখার এক ছাত্রনেতা সাইফুল ইসলাম মিলন শামীমকে উল্লাপাড়া পাটবন্দর ব্রিজ এলাকায় আসতে বলেন। পরে সেখানে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। সৈকতের দাবি, তার ভাইকে লক্ষ্য করে করা আচরণের প্রতিবাদ জানাতে গেলে প্রতিপক্ষের লোকজন হামলার চেষ্টা চালায়। আত্মরক্ষার্থে হাতাহাতির একপর্যায়ে সাইফুল ইসলাম মিলন আহত হন।

পরে তিনি স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা নেন। ঘটনার পর মিলন বাদী হয়ে উল্লাপাড়া মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন, যেখানে ফারহান সৈকতসহ কয়েকজনকে আসামি করা হয়েছে। অন্যদিকে সৈকতের অভিযোগ, ঘটনার পরও তাকে ফোনে গালিগালাজ ও হুমকি দেওয়া হয় এবং পরে তার কর্মস্থলে গিয়ে আবারও ভয়ভীতি দেখানো হয়।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়