বৃহস্পতিবার, ২রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

হরমুজ প্রণালীতে সামরিক অভিযান অবাস্তব: ম্যাক্রোঁ

সংবাদের আলো ডেস্ক: বিশ্বে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে হরমুজ প্রণালী জোর করে খোলার জন্য সামরিক অভিযান চালানো অবাস্তব বলে জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ।

মধ্যপ্রাচ্যে যুদ্ধে বন্ধে ডোনাল্ড ট্রাম্পের পরস্পরবিরোধী বক্তব্যে তিনি হতাশা প্রকাশ করেন। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মার্কিন মিত্রদের এটি পুনরায় স্বাভাবিক করতে সামরিক অভিযানের আহ্বান জানিয়েছিলেন।

বৃহস্পতিবার (০২ এপ্রিল) দক্ষিণ কোরিয়া সফরকালে ম্যাক্রোঁ বলেন, কিছু লোক সামরিক অভিযানের মাধ্যমে বলপূর্বক হরমুজ প্রণালী মুক্ত করার ধারণাকে সমর্থন করে, যা যুক্তরাষ্ট্রও মাঝে মাঝে প্রকাশ করে থাকে, যদিও এর অবস্থানে ভিন্নতা দেখা গেছে।

তিনি বলেন, এটি এমন একটি বিকল্প যা আমরা কখনোই সমর্থন করিনি, কারণ এটি অবাস্তব। তিনি আরও বলেন, এতে অনন্তকাল লেগে যাবে এবং যারা এই প্রণালী দিয়ে যাতায়াত করবে, তারা বিপ্লবের রক্ষকদের পাশাপাশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ঝুঁকির মুখে পড়বে।

ম্যাক্রোঁ সংঘাত শেষ হওয়ার পর হরমুজের মধ্য দিয়ে অবাধ যাতায়াত নিশ্চিত করতে একটি জোট গঠনের জন্য ইউরোপীয় ও অন্যান্য মিত্রদের সঙ্গে কাজ করবেন বলে আশাবাদ করেন।

এ প্রসঙ্গে তিনি বলেন, আমরা শুরু থেকেই বলে আসছি যে এই প্রণালীটি অবশ্যই পুনরায় খুলে দিতে হবে, কারণ এটি জ্বালানি প্রবাহ সার এবং আন্তর্জাতিক বাণিজ্যের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। কিন্তু এটি কেবল ইরানের সঙ্গে আলোচনার মাধ্যমেই করা সম্ভব।

ন্যাটো মিত্রদের নিয়ে ট্রাম্পের সমালোচনা এবং জোট থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেওয়ার হুমকির বিষয়ে ফরাসি প্রেসিডেন্ট বলেন, ইসরায়েলের সঙ্গে আমেরিকানরা নিজেদের উদ্যোগে যে অভিযানের সিদ্ধান্ত নিয়েছে, আমি সে বিষয়ে কোনো চলমান বক্তব্য দিতে চাই না। তারা সাহায্য না পাওয়ার জন্য আক্ষেপ করতে পারে, কিন্তু সেটা আমাদের অভিযান নয়। আমরা যত দ্রুত সম্ভব শান্তি চাই।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়