বুধবার, ১লা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

উল্লাপাড়া পলিটেকনিক অ্যান্ড টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের নতুন অধ্যক্ষ যোগদান

মনিরুল ইসলাম, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অবস্থিত কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান ‘উল্লাপাড়া পলিটেকনিক অ্যান্ড টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট’-এর প্রতিষ্ঠাতা পরিচালক ও অধ্যক্ষ প্রফেসর সুলতানুল মাহমুদ এর সুযোগ সন্তান মাহমুদুল হাসান সোহেল তার বাবার প্রতিষ্ঠানে অধ্যক্ষ হিসেবে যোগদান। অধ্যক্ষ মাহমুদুল হাসান সোহেল এর যোগদান উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল এবং মানসম্মত করার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন অধ্যক্ষ মাহমুদুল হাসান সোহেল বলেন বলেন এই প্রতিষ্ঠান কে আরো উন্নত পাঠ দান ও আধুনিক ক্যাম্পাসে রুপান্তর কারই হবে আমার এক মাত্র লক্ষ্য। একাডেমিক তালিকায় উল্লেখযোগ্য ব্যক্তিবর্গ অন্তর্ভুক্ত হয়েছেন।

জনাব মো: মাহমুদুল হাসান সোহেল – অধ্যক্ষ জনাব মো: মাহফুজ উল আলম – উপদেষ্টা জনাব দিপংকর কুমার পাল – ইন্সট্রাক্টর (সিভিল) জনাব মো: মশিউর রহমান – ইন্সট্রাক্টর (নন-টেক) জনাব মো: লিমন হোসাইন – ইন্সট্রাক্টর (ইলেকট্রিক্যাল) জনাব মো: লিটন ভূঁইয়া – জুনিয়র ইন্সট্রাক্টর (টেক্সটাইল) জনাব মো: ফয়সাল আহমেদ – জুনিয়র ইন্সট্রাক্টর (সিভিল) জনাব মোছা: মৌসুমী খাতুন – জুনিয়র ইন্সট্রাক্টর (কম্পিউটার) এ অনুষ্ঠানে সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক জাহানঙ্গীর ইত্তেফাক ,সাংবাদিক আব্দুস সাত্তার আমাদের সময় , সাংবাদিক আতাউর রহমান রাজু কালের কন্ঠ সাংবাদিক সাচ্চু প্রতিদিনের সংবাদ , সাংবাদিক মনিরুল ইসলাম রাজধানী টিভি ,

সাংবাদিক আল মাহমুদ মুভি বাংলা , আসহাব আলী ,সাবেক ব্যাংক কর্মকর্তা আব্দুল মালেক ,থানা আমির তাবলিগ জামাত প্রকৌশলী মাহফুজউল আলম, উল্লাপাড়া বিদ্যুৎ কেন্দ্র আরিফ হোসেন, আলী হোসেন পরিচালক পিডিবি মারকাজ মসজিদ ,রাশেদুল হাসান পরিচালক ইসলামিয়া হাসপাতাল প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে যুক্ত হয়েছেন এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উল্লেখ্য, ২০১১ সালে স্থাপিত এই প্রতিষ্ঠানটি (EIIN: ১৩৯৭৪২) দীর্ঘদিন ধরে উল্লাপাড়ার শ্যামলীপাড়ায় কাওয়াক হাসপাতালের সন্নিকটে অত্যন্ত সুনামের সাথে কারিগরি শিক্ষা প্রদান করে আসছে।

এখানে ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিংয়ের অধীনে সিভিল, ইলেকট্রিক্যাল, কম্পিউটার এবং টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের অধীনে ওয়েট প্রসেসিং, ইয়ার্ন ও ফ্যাব্রিক ম্যানুফ্যাকচারিংয়ের মতো গুরুত্বপূর্ণ কোর্সসমূহ চালু রয়েছে। নতুন অধ্যক্ষ ও শিক্ষকবৃন্দ আশাবাদ ব্যক্ত করেছেন যে, এই পরিবর্তনের ফলে প্রতিষ্ঠানের শিক্ষার গুণগত মান বৃদ্ধির পাশাপাশি দক্ষ জনশক্তি তৈরিতে প্রতিষ্ঠানটি বিশেষ ভূমিকা পালন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়