সাতক্ষীরায় খোলা বাজারে প্রতি লিটার পেট্রোল ২৫০ টাকায় বিক্রি, দশ হাজার টাকা জরিমানা
সংবাদের আলো ডেস্ক: সাতক্ষীরার আশাশুনিতে খোলা বাজারে প্রতি লিটার ২৫০ টাকা দরে পেট্রোল বিক্রির সময় চার ব্যারেলে ৮০০ লিটার পেট্রোল জব্দ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। পরে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দশ হাজার টাকা জরিমানা করা হয়
মঙ্গলবার (৩১ মার্চ) দুপুর ২টায় উপজেলার শ্রীউলা ইউনিয়নের নাকতাড়া বাজার থেকে অবৈধ মজুদকৃত এ পেট্রোল জব্দ করা হয়।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম জানান, হাফিজুর রহমান নামক ব্যক্তি ২২০-২৫০ টাকা দরে প্রতি লিটার পেট্রোল বিক্রি করছিলেন। এসময় আইনশৃঙ্খলা বাহিনী সেখানে গিয়ে সেখানে গিয়ে আনুমানিক ৮শ লিটার পেট্রোল উদ্ধার করে।
তিনি আরও বলেন, অভিযুক্ত ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং জব্দকৃত পেট্রোল বাইক চালক ক্রেতাদের মাঝে সরবরাহ করা হয়েছে।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।