শনিবার ৬ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয় দফায় বাড়ল স্বর্ণের দাম
সংবাদের আলো ডেস্ক: শনিবার (২৮ মার্চ) দেশের বাজারে দুই দফায় বেড়েছে স্বর্ণের দাম। এর মধ্যে সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকরের ৬ ঘণ্টার মাথায় বিকেল ৪টা থেকে নতুন করে দাম বেড়েছে এই ধাতুর।
তাতে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণ কিনতে এখন ২ লাখ ৪১ হাজার ৪৪৫ টাকা খরচ হবে।
আজ দুপুরে বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের বৈঠকে দাম বাড়ানোর এ সিদ্ধান্ত হয়। সংগঠনটি জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম বৃদ্ধি পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
নতুন দর অনুযায়ী, ২১ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩০ হাজার ৪২২ টাকা, ১৮ ক্যারেট স্বর্ণের দাম ১ লাখ ৯৭ হাজার ৫৩০ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম নির্ধারণ করা হয় ১ লাখ ৬০ হাজার ৮৪৭ টাকা।
এর আগে, টানা সাত দফা কমার পর আজ সকালে স্বর্ণের যে দাম বেড়েছিল, তাতে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয় ২ লাখ ৩৭ হাজার ১২ টাকা।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।