ঈদের ছুটি শেষে ঢাবির ক্লাস-পরীক্ষা শুরু হচ্ছে আগামীকাল
সংবাদের আলো ডেস্ক: পবিত্র ঈদুল ফিতরের ছুটি শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাস, পরীক্ষাসহ সকল কার্যক্রম রোববার (২৯ মার্চ) থেকে শুরু হচ্ছে। তবে বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক কার্যক্রম গত ২৪ মার্চ থেকেই শুরু হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়েছে।
জনসংযোগ দফতর আরো জানায়, আগামী ২৯ মার্চ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে গুজব ছড়ানো হচ্ছে, তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। এ ধরনের গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধ জানানো হচ্ছে।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।